অর্থ আত্মসাৎ
ফরিদপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
ফরিদপুরে ব্যবসায়িক পাওনা টাকা চাওয়ার জেরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী সৌরভ মোল্লার পরিবার সংবাদ সম্মেলন করে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তাঁদের দাবি, পাওনা টাকা আত্মসাৎ করতেই এই চুরির নাটক সাজানো হয়েছে।
৩৯১ কোটি টাকা আত্মসাৎ: জামালপুরে জামায়াত নেতা কারাগারে
জামালপুরের মাদারগঞ্জে ৩৯১ কোটি টাকা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক ও উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নরসিংদীতে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
নরসিংদীর মনোহরদীতে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী সদস্যরা নিজেদের জমাকৃত অর্থ ফেরত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
কলাপাড়ায় উত্তরা ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের মামলা
পটুয়াখালীর কলাপাড়ায় উত্তরা ব্যাংক পিএলসি-এর খেপুপাড়া শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহকের হিসাবের গোপন তথ্য ফাঁস করে ৬ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপকসহ দুইজনের বিরুদ্ধে আদালতে একটি জালিয়াতি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক ঠিকাদার। পুরো বিষয়টি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
ফুলগাজীতে ৫১ লাখ টাকা আত্মসাত: মামলা তদন্তে দুদকের এখতিয়ার নিয়ে প্রশ্ন
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ২৬টি চেকের অর্থের অঙ্ক পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা থাকায় মামলাটি তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তরের দাবি উঠেছে।
সালথায় প্রবাসীর অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে পুলিশ
ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসী স্বামীর পাঠানো অর্থ আত্মসাতের অভিযোগে রমিজা সুলতানা (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সালথা উপজেলার বিভাগদি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।